1. admin@viralbarta.com : admin :
  2. mohaiminulnews@gmail.com : Admin26 :
  3. vairalvarta@gmail.com : Mohibul Islam : Mohibul Islam
       
November 24, 2026, 12:33 pm

জিপের চাকা মেরামতের সময় লরির ধাক্কা, প্রাণ গেল চালকের

  • Update Time : Tuesday, November 24, 2026
  • 1 Time View

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে জিপগাড়ির চাকা মেরামতের সময় লরির ধাক্কায় ওয়াজেদ আলী (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের লালপোল বাজারসংলগ্ন মধুপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াজেদ আলী ঢাকার বাড্ডা থানার খিলবাড়ির টেক পশ্চিম এলাকার জামাল আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একটি জিপগাড়ির চাকা পাংচার হয়ে যায়। চালক ওয়াজেদ আলী গাড়িটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে চাকা মেরামত করছিলেন। এ সময় একই লেনে দ্রুতগতিতে আসা একটি লরি (লং ভেহিকেল) পেছন থেকে জিপগাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ওয়াজেদ আলীর মৃত্যু হয়।

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. নুরুল আফছার ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে সরকারি রেকারের মাধ্যমে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Viral Barta
Designed By Barishal Host