
নিজস্ব প্রতিবেদক | দৈনিক ভাইরাল বার্তা
বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তিশালী ভিত্তি প্রবাসী আয়। পরিবারের মুখে হাসি ফোটাতে, সন্তানদের ভবিষ্যৎ গড়তে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে প্রতিবছর লাখ লাখ বাংলাদেশি পাড়ি জমান বিদেশের মাটিতে। কিন্তু সেই প্রবাসীদের জীবনে রয়েছে নানা কষ্ট, অনিশ্চয়তা ও অবহেলার অভিযোগ।
বিদেশের মাটিতে একজন প্রবাসী শ্রমিককে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হয়। প্রচণ্ড গরম, দীর্ঘ কর্মঘণ্টা, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং পরিবার থেকে দূরে থাকার যন্ত্রণা নিয়েই কাটে তাদের জীবন।
অনেক প্রবাসী সময়মতো বেতন না পাওয়া, কাজের পরিবেশের সমস্যা, পাসপোর্ট আটকে রাখা এবং চুক্তি অনুযায়ী সুযোগ-সুবিধা না পাওয়ার মতো সমস্যার মুখোমুখি হন।
Leave a Reply