“খাবারে থাকুক আনন্দের ছোঁয়া…” এবং “স্বাদে হোক সুখের আড্ডা…”—এই স্লোগানকে সামনে রেখে হালসা নগরবাঁকা এলাকায় ভোজনরসিকদের জন্য নতুন মাত্রা যোগ করেছে মেঘডুবি ক্যাফে। সন্ধ্যা থেকে জমে ওঠা আড্ডা আর মুখরোচক খাবারের স্বাদে স্থানীয়দের কাছে ইতোমধ্যেই নজর কাড়ছে প্রতিষ্ঠানটি।
মেঘডুবি ক্যাফের মেনুতে রয়েছে ঐতিহ্যবাহী ও জনপ্রিয় সব খাবারের আয়োজন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো মালাই চা, কুলফি চা, পোড়া রুটি, ঝালমুড়ি, ফুসকা এবং চটপটি। হালকা নাশতা ও গরম চায়ের চুমুকে বন্ধু-বান্ধব কিংবা পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটানোর জন্য পরিবেশটি সাজানো হয়েছে বেশ আকর্ষণীয়ভাবে।
সংশ্লিষ্টরা জানান, খাবারের মান ও স্বাদের দিকে বিশেষ নজর রেখে প্রতিদিনই তাজা ও মুখরোচক খাবার পরিবেশনের চেষ্টা করা হচ্ছে। ব্যস্ত দিনের ক্লান্তি শেষে স্বস্তির আড্ডা ও প্রিয় খাবারের স্বাদ নিতে আগ্রহীরা সরাসরি ক্যাফেতে আসতে পারেন।
ঠিকানা ও যোগাযোগ:
Leave a Reply